বৃহস্পতিবার, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

English

মার্কিন সিনেটর: ইরানি স্কুলে হামলার বিষয়ে মার্কিন সরকার মিথ্যা বলেছে

পোস্ট হয়েছে: মার্চ ১২, ২০২৬ 

news-image

একজন মার্কিন সিনেটর যুক্তরাষ্ট্র সরকার ও সেনাবাহিনীর পক্ষ থেকে বারবার মিথ্যা বলার সমালোচনা করে বলেছেন, ইরানের একটি স্কুলে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র মিথ্যা বলেছে।

যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েল ২৮ ফেব্রুয়ারি ইরানের দক্ষিণে হরমোজগান প্রদেশের মিনাব শহরের একটি বালিকা স্কুলে হামলা চালায়। এই হামলায় ১৭০ জনের বেশি ছাত্রী শহীদ এবং আরও অনেকেই আহত হয়।

পার্সটুডে-র প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ তার অ্যাকাউন্টে লিখেছেন- শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমাদের বলেছিলেন যে, ইরানের একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলাটি নাকি ইরান নিজেই করেছে। সেখানে অন্তত ১৭৫ জন নিহত হয়েছে, যাদের অধিকাংশই শিশু।

স্যান্ডার্স আরও বলেন- এখন মার্কিন সেনাবাহিনী স্বীকার করেছে যে, এটি আসলে একটি মার্কিন হামলা ছিল। যদি তারা এত স্পষ্ট একটি বিষয় নিয়েও মিথ্যা বলে, তাহলে আর কোন কোন বিষয়ে তারা মিথ্যা বলেছে?

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার বলেছেন, দক্ষিণ ইরানের একটি স্কুলে মারাত্মক হামলার জন্য যুক্তরাষ্ট্র দায়ী বলে সামরিক তদন্তের প্রাথমিক যে ফলাফল নিউইয়র্ক টাইমস প্রকাশ করেছে, সে বিষয়ে তিনি অবগত নন। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন এবং তিনি দায়িত্ব স্বীকার করবেন কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প দাবি করেন- “আমি এটা সম্পর্কে কিছুই জানি না।”

পার্সটুডে