মার্কিন জনগণের উদ্দেশে ইরানের প্রেসিডেন্টের বার্তা
পোস্ট হয়েছে: এপ্রিল ২, ২০২৬
১. ইরানের অবকাঠামোর ওপর হামলা অক্ষমতার পরিচায়ক, শক্তির নয়।
২. চলমান যুদ্ধ ঠিক কোন মার্কিন জনগণকে ঠিক কী সুবধা দিচ্ছে?
৩. ইরান তার গৌরবময় ইতিহাসে অনেক আগ্রাসী দেখেছে, তারা কলঙ্কিত হয়েছে।
রাষ্ট্রপতি তার বার্তায় মার্কিন জনগণের উদ্দেশে আরও বলেন: চলমান যুদ্ধ ঠিক কোন বাস্তব সুবিধার জন্য হচ্ছে? ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর হামলা হচ্ছে, যার মধ্যে রয়েছে জ্বালানি ও শিল্প প্রতিষ্ঠানসমূহ। আসলে সরাসরি লক্ষ্যবস্তু ইরানের জনগণ। এর ফল হবে অস্থিতিশীলতার বিস্তার, মানবিক ও অর্থনৈতিক ব্যয় বৃদ্ধি এবং দীর্ঘকাল ধরে প্রভাব ফেলে এমন এক শত্রুতার চক্র সৃষ্টি। এই পথ শক্তির চিহ্ন নয়, বরং স্থায়ী সমাধান আনতে অক্ষমতা ও বিভ্রান্তির প্রতীক
পার্সটুডে