বিরতি মানেই যুদ্ধের সমাপ্তি নয়: ইরানের সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনেয়ী
পোস্ট হয়েছে: এপ্রিল ৮, ২০২৬
বিরতি মানেই যুদ্ধের সমাপ্তি নয় বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনেয়ী।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে মুজতাবা খামেনেয়ী বলেন, ‘এটি যুদ্ধের সমাপ্তি নয়, তবে সামরিক বাহিনীর সকল শাখার উচিত সর্বোচ্চ নেতার আদেশ মেনে গোলাবর্ষণ বন্ধ করা।’
ইরান স্পষ্ট করে দিয়েছে যে, এই যুদ্ধবিরতি মানে যুদ্ধের সমাপ্তি বোঝায় না। যুক্তরাষ্ট্র বা ইসরাইলের পক্ষ থেকে যেকোনো হামলা মোকাবিলায় তাদের হাত ‘বন্দুকের ট্রিগারে থাকবে’ বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছে তেহরান।
যুদ্ধবিরতি ঘোষণার পর প্রকাশিত এক বিবৃতিতে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানায়, ‘পুনরায় জোর দিয়ে বলা হচ্ছে যে, এর অর্থ যুদ্ধের সমাপ্তি নয়… আমাদের হাত ট্রিগারের ওপরেই রয়েছে, এবং শত্রুপক্ষের পক্ষ থেকে সামান্যতম ভুল হলেও তার জবাব পূর্ণ শক্তিতে দেওয়া হবে।’#
পার্সটুডে