মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

English

বিখ্যাত কবি শেখ সাদির স্মরণে জাতীয় দিবস পালন

পোস্ট হয়েছে: এপ্রিল ২১, ২০২২ 

news-image

ইরানের বিখ্যাত কবি শেখ সাদির স্মরণে দেশটিতে ২১ এপ্রিল বৃহস্পতিবার পালিত হয় জাতীয় সাদি সিরাজি দিবস। ইরানের এই মহাকবি জন্মগ্রহণ করেন ১২০০ খ্রিস্টাব্দে আর পরলোকগমন করেন ১২৯২ সালে।সাদির পুরো নাম হচ্ছে আবু-মুহাম্মাদ মুসলেহ উদ্দিন বিন আব্দুল্লাহ সিরাজি। তবে তিনি ছদ্মনাম সাদি হিসেবে বেশি পরিচিত। তিনি ছিলেন মধ্যযুগের অন্যতম প্রধান ফার্সি কবি। সাদির জগদ্বিখ্যাত রচনাবলীর মধ্যে বুস্তান, গুলিস্তান অন্যতম।ফার্সিভাষী দেশের বাইরেও সাদি সমাদৃত। তার লেখার মান এবং সামাজিক ও নৈতিক চিন্তার গভীরতার জন্য তার কদর করা হয়। ধ্রুপদি সাহিত্যের ক্ষেত্রে সাদিকে একজন উচু মানের কবি ধরা হয়। সাদিকে ব্যাপকভাবে শাস্ত্রীয় সাহিত্যের ঐতিহ্যের অন্যতম শ্রেষ্ঠ কবি হিসেবে স্বীকৃতি দেয়া হয় এবং তিনি পারস্যদেশীয় পণ্ডিতদের মধ্যে ‘মাস্টার অব স্পিচ’ শিক্ষক বা ‘দ্য মাস্টার’ (শিক্ষক) ডাকনাম অর্জন করেন। পশ্চিমা ঐতিহ্যগুলিতেও তাকে উদ্ধৃত করা হয়েছে।  দিবসটি উপলক্ষে প্রতিবছর কবির জন্মস্থান সিরাজ নগরীতে সাদির রচিত সঙ্গীত পরিবেশনার আয়োজন করা হয়।বিখ্যাত সঙ্গীত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। সূত্র: তেহরান টাইমস।