শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

English

ফজর কাপে ৮ পদক জিতলেন ইরানি তায়কোয়ান্দো ক্রীড়াবিদরা

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ১৫, ২০২৪ 

news-image
ইরানের নারী তায়কোয়ান্দো ক্রীড়াবিদরা মঙ্গলবার ৩৩তম আন্তর্জাতিক ফজর কাপ তায়কোয়ান্দো প্রতিযোগিতায় ৮টি পদক ছিনিয়ে নিয়েছেন।
তেহরান তায়কোয়ান্দো হাউজে বিভিন্ন দেশের ৩৪৯ জন ক্রীড়াবিদ অংশগ্রহণ করেন এই প্রতিযোগিতায়। এতে ইরানের নারী তায়কোয়ান্দো ক্রীড়াবিদরা ৭টি স্বর্ণ ও ১টি রৌপ্য পদক জিতেছেন।
আর্মেনিয়া ফজর কাপের রানার আপ হয়েছে এবং কাজাখস্তান তৃতীয় স্থান অধিকার করে। তাজিকিস্তান ও আজারবাইজান যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে।
-৬৭ কেজি বিভাগে আর্মেনিয়ান প্রতিনিধি প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন। সূত্র: মেহর নিউজ