পেজেশকিয়ান: আমরা মুসলমানরা আগেই পরম শক্তিমান আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি, তাই কেউ আমাদেরকে আর আত্মসমর্পণে বাধ্য করতে পারবে না
পোস্ট হয়েছে: মে ৬, ২০২৬
তেহরান – ইরনা: প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন— “আমরা মুসলমানরা আগেই আত্মসমর্পণ করেছি; সর্বশক্তিমান আল্লাহর কাছে, আর কেউ আমাদেরকে আর কোনোভাবে আত্মসমর্পণ করাতে পারে না।”
ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, পেজেশকিয়ান মঙ্গলবার এক্সে আরও লিখেছেন: “শিয়া মতবাদের অনুসারীদের কখনোই জোর বা চাপের মাধ্যমে আত্মসমর্পণে বাধ্য করা যায় না।”
তিনি আরও বলেন, ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোন আলাপে তিনি যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান যেন তারা আমাদের অঞ্চল থেকে সামরিক হুমকি প্রত্যাহার করে, কারণ শিয়া মতবাদের অনুসারীদের কখনোই জোর করে আত্মসমর্পণে বাধ্য করা যায় না।
সূত্র: ইরনা