মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

English

নিষেধাজ্ঞার আগে চীনে তেল নিচ্ছে ইরান; পরে বিক্রি হবে

পোস্ট হয়েছে: অক্টোবর ২২, ২০১৮ 

news-image

ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর নতুন করে মার্কিন নিষেধাজ্ঞা আরোপের আগে তেহরান বিপুল পরিমাণ তেল নিয়েছে চীনে। নিষেধাজ্ঞা আরোপ করার পর এসব তেল চীনের কাছে অথবা অন্য কোনো দেশের কাছে বিক্রি করবে ইরান।

ইরানের জাতীয় ট্যাংকার কোম্পানির একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে। এরই ধারাবাহিকতায় ইরান থেকে সম্প্রতি বিশাল একটি তেলবাহী কার্গোজাহাজ চীনের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। ওই সূত্র বলেছে, ইরান এ পর্যন্ত দুই কোটি ব্যারেল তেল পাঠিয়েছে চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় ডালিয়ান বন্দরে। সেখান থেকে কোন দেশের কাছে তেল বিক্রি করা হবে সে বিষয়ে বিস্তারিত কিছু বলেন নি ওই সূত্র।

সূত্রটি বলেছেন, “যেমনটি আমাদের নেতারা বলছেন যে, ইরানের তেল বিক্রি বন্ধ করা অসম্ভব হবে সে কারণে আমরা তেল বিক্রির জন্য নানা পথ খুঁজে বের করছি। যখন আমাদের ট্যাংকার ডালিয়ান বন্দরে পৌঁছাবে তখন আমরা সিদ্ধান্ত নেব এ তেল চীনরে কাছে নাকি অন্য কোনো দেশের কাছে বিক্রি করব।”

চীনের ডালিয়ান বন্দরে বেশ কয়েকটি বড় আকারের তেল শোধনাগার রয়েছে। প্রতি মাসে সেখানে দশ লাখ থেকে ৩০ লাখ ব্যারেল ইরানি তেল সরবরাহ করা হয়।- পার্সটুডে।