শনিবার, ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

English

দু’মাসে ইরানের সাড়ে আট বিলিয়ন ডলারের তেলবহির্ভূত পণ্য রপ্তানি

পোস্ট হয়েছে: মে ৩০, ২০২২ 

news-image

চলতি ইরানি বছরের প্রথম দুই মাসে ইরান থেকে সাড়ে আট বিলিয়ন মার্কিন ডলার মূল্যের তেলবহির্ভূত পণ্য রপ্তানি হয়েছে। ইসলামি প্রজাতন্ত্র ইরানের শুল্ক প্রশাসনের (আইআরআইসিএ) প্রেসিডেন্ট আলিরেজা মোগাদ্দাসি এই তথ্য জানান।রোববার পশ্চিম আজারবাইজান প্রদেশে সরকারি ও বেসরকারি খাতের মধ্যে কাউন্সিল ডায়লোগের বৈঠকে আলিরেজা মোগাদ্দাসি এবিষয়ে কথা বলেন।তিনি জানান, ২১ মার্চ থেকে ২২ মে পর্যন্ত দেশটি থেকে ৮ দশমিক ৫ বিলিয়ন ডলার মূল্যের তেলবহির্ভূত পণ্য রপ্তানি হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় যা ৩৭ শতাংশ বেশি। সূত্র: মেহর নিউজ।