মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

English

ত্রিপক্ষীয় সহযোগিতা শক্তিশালী করতে সম্মত হলেন রুহানি, পুতিন ও আলিয়েভ

পোস্ট হয়েছে: নভেম্বর ২, ২০১৭ 

news-image

ইরান, রাশিয়া ও আজারবাইজানের প্রেসিডেন্টরা পারস্পরিক সহযোগিতার পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনা করতে ত্রিপক্ষীয় বৈঠক করেছেন।

বৈঠক শেষে তিন প্রেসিডেন্ট এক যৌথ বিবৃতিতে বলেন, নর্থ-সাউথ ইন্টারন্যাশনাল করিডোরের মাধ্যমে ইউরোপ ও এশিয়ার মধ্যে সহজতর যোগাযোগ স্থাপন করতে  চায় ইরান, রাশিয়া ও আজারবাইজান।

এই তিন দেশ বিশেষ করে পণ্য পরিবহনের লক্ষ্যে নিজেদের মধ্যে একটি বিশেষ রেল লাইন স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে যার  নাম দেয়া হয়েছে নর্থ-সাউথ ইন্টারন্যাশনাল করিডোর।

বিবৃতিতে জানানো হয়, তেল ও গ্যাস শিল্পে প্রতিবেশী তিন দেশ সহযোগিতা শক্তিশালী করতে সম্মত হয়েছে। পাশাপাশি বিবৃতিতে ইরানের পরমাণু সমঝোতার প্রতি সমর্থন জানিয়ে সব পক্ষকে এটি বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

বৈঠক শেষে এক ত্রিপক্ষীয় সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, বৈঠকে তিন দেশের মধ্যে ব্যাংকিং লেনদেন সহজতর করার ব্যাপারে আলোচনা হয়েছে। সেইসঙ্গে দ্বিপক্ষীয় ও ত্রিপক্ষীয় বাণিজ্যিক লেনদেনে মার্কিন ডলার বা অন্য কোনো বৈদেশিক মুদ্রা ব্যবহারের পরিবর্তে নিজস্ব মুদ্রা ব্যবহারের ওপর তাগিদ দেয়া হয়েছে বলে তিনি জানান।

যৌথ সংবাদ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট  বলেন, সিরিয়ার চলমান সংঘাতের অবসান করতে যে শান্তি প্রক্রিয়া চলছে তা ইতিবাচক গতিতে এগিয়ে যাচ্ছে।- পার্সটুডে।