মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

English

ডোপিংয়ে পদক বাতিল: লন্ডন অলিম্পিকের নতুন স্বর্ণজয়ী ইরানের কাসেমি

পোস্ট হয়েছে: নভেম্বর ১৪, ২০২১ 

news-image

ডোপিংয়ের দায়ে উজেবেকিস্তানের আরতুর তেইমাজোভ ও জর্জিয়ার ডেভিত মোদজমানাশভিলির ২০১২ অলিম্পিকে জেতা সোনার পদক কেড়ে নেওয়া হয়েছে। এই দুই ফ্রিস্টাইল কুস্তিগির ১২০ কেজি ওজন-শ্রেণিতে স্বর্ণপদক জিতেছিলেন। ডোপিংপাপে পদক হারানোয় লন্ডন ২০১২ স্বর্ণজয়ীদের সংশোধিত তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)।তেহরান টাইমসের খবরে বলা হয়, আইওসি লন্ডন ২০১২ স্বর্ণজয়ী হিসেবে ইরানি ফ্রিস্টাইল কুস্তিগির কোমেইল কাশেমির নাম আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।বর্তমানে শীর্ষে থাকা দুই অ্যাথলেট কোমেইল কাশেমি ও রাশিয়ার বিলইয়াল ম্যাখোভকে চূড়ান্ত র‌্যাঙ্কিংয়ে স্বর্ণজয়ী হিসেবে দেখানো হবে। তারা দুজন ২০১২ লন্ডন অলিম্পিকের সেমিফাইনালে পরাজিত হয়েছিলেন। সূত্র: তেহরান টাইমস।