ট্রাম্পকে ইরানের নতুন চমকের জন্য অপেক্ষা করতে বললেন জেনারেল আব্দুল্লাহি
পোস্ট হয়েছে: মার্চ ১৮, ২০২৬
ইরানের খাতামুল আম্বিয়া (স.) কেন্দ্রীয় সদর দফতরের কমান্ডার বলেছেন, ট্রাম্প তার নিজের ভাষায় অনেক চমক ঘোষণা করেছেন এবং এখন তাকে আমাদের চমকের জন্য অপেক্ষা করতে হবে।
পার্সটুডে জানিয়েছে, তিনি ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব,বাসিজ সংস্থার প্রধান এবং ডেনা ডেস্ট্রয়ারের নাবিকদের শাহাদাত উপলক্ষে দেওয়া এক বার্তায় এ কথা বলেন।
তিনি ঐ বার্তায় লিখেছেন, ইরানের সশস্ত্র বাহিনী আল্লাহর সহায়তায় এবং জনগণের সমর্থনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মিথ্যা অহংকার ভেঙে দিয়েছে এবং এই প্রথম বিশ্বের পরাশক্তি উপহাসের শিকার হচ্ছে।
তিনি বলেন, শত্রুরা ইরানের নারী, পুরুষ, শিশু এবং সেবা কেন্দ্রকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তারা তিন দিনের শিশুর প্রতিও করুণা করে না। মেজর জেনারেল আবদুল্লাহি জোর দিয়ে বলেন, এই ধরনের অপরাধ শত্রুদের পরাজয়ের সবচেয়ে বড় লক্ষণ।#
পার্সটুডে