মঙ্গলবার, ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

English

চীনে বিশেষ বাণিজ্য অফিস খুলবে ইরান

পোস্ট হয়েছে: জুলাই ২৬, ২০২০ 

news-image

চীনে একটি বিশেষ বাণিজ্য অফিস খোলার পরিকল্পনা নিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। দেশটির শীর্ষ পর্যায়ের ব্যবসায়িক ব্যক্তিত্ব এবং ইরান চেম্বার অব কমার্স, ইন্ডাস্ট্রিজ, মাইন অ্যান্ড এগ্রিকালচারের বোর্ড মেম্বার গোলাম হোসেইন জামিলি এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, চীন এবং ইরানের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক দিন দিন বেড়ে চলার পরিপ্রেক্ষিতে ইরানের বড় বড় ব্যবসায়ী কোম্পানি চীনে এই বিশেষ বাণিজ্য অফিসে খোলার চিন্তা করছে।

তিনি বলেন, মার্কিন সরকারের অব্যাহত নিষেধাজ্ঞার কারণে ইরানের সামনে যে বাধা সৃষ্টি হচ্ছে তাতে চীনে বিশেষ বাণিজ্য অফিস ইরানের ব্যবসায়ী ও প্রতিষ্ঠানগুলোকে রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। গোলাম হোসেইন জামিলি ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে জানিয়েছেন, চলতি খ্রিস্টীয় বছর শেষ হওয়ার আগেই আমরা চীনে এই বিশেষ বাণিজ্য অফিস খোলার চেষ্টা করছি।

ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং চীন দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্য ব্যাপকভাবে বাড়ানোর জন্য ২৫ বছর মেয়াদী একটি পূর্ণাঙ্গ কৌশলগত চুক্তি করতে যাচ্ছে। এ ব্যাপারে ইরান এবং চীনের পক্ষ থেকে এরইমধ্যে ঘোষণা দেয়া হয়েছে। ঘোষণার পর চীনের ব্যবসায়ীদের পক্ষ থেকে বাণিজ্য অফিস খোলার বক্তব্য এল। পার্সটুডে/