মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

English

গণপরিবহনে বাধ্যতামূলক চালু হচ্ছে জিপিএস!

পোস্ট হয়েছে: জুন ১৫, ২০২৬ 

news-image

গণপরিবহন ব্যবস্থায় আধুনিক তথ্যপ্রযুক্তির সমন্বয়ের মাধ্যমে নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থাপনা নিশ্চিত করতে দেশের সব গণপরিবহনে আগামী ১ আগস্ট থেকে জিপিএস সংযুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে।

জিপিএস (GPS – Global Positioning System) হলো একটি স্যাটেলাইট-ভিত্তিক নেভিগেশন প্রযুক্তি। এটি মহাকাশে থাকা স্যাটেলাইটের মাধ্যমে পৃথিবীর যেকোনো স্থান, গতি এবং সময় নিখুঁতভাবে নির্ণয় করতে সাহায্য করে। এটি মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় তৈরি করলেও বর্তমানে বিশ্বজুড়ে সাধারণ মানুষের জন্য এটি সম্পূর্ণ উন্মুক্ত এবং বিনামূল্যে ব্যবহারযোগ্য। বিশেষ করে গাড়ীর অবস্থান নিশি

সম্প্রতি এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

প্রতিষ্ঠানটি জানায়, এ সংক্রান্ত প্রজ্ঞাপন গত ১১ জুন জারি করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সব গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত করতে হবে এবং তা সার্বক্ষণিকভাবে সচল রাখতে হবে।

জিপিএস সংযুক্তির কারিগরি বিবরণ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) স্থানীয় অফিস থেকে সরাসরি অথবা সংস্থাটির ওয়েবসাইট  www.brta.gov.bd থেকে পাওয়া যাবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ২৫ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি ৫৫ অনুযায়ী গণপরিবহনে জিপিএস সংযুক্তকরণ নিশ্চিত করার পরই রেজিস্ট্রেশন প্রদান ও ফিটনেস সনদ নবায়ন করা হবে।

সূত্র: ইনকিলাব