বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

English

এশিয়ান আর্ম রেসলিংয়ে ইতিহাস গড়লেন ইরানি নারী মেহবুদি

পোস্ট হয়েছে: মে ৩, ২০২৩ 

news-image

ইরানের রোয়া মেহবুদি এশিয়ান আর্ম রেসলিং চ্যাম্পিয়নশিপের ২১তম আসরে স্বর্ণপদক জয় করেছেন।
বাম হাতের সিনিয়র নারীদের ৯০ কেজিতে তিনি সোনা জিতেছেন। মেহবুদি বলেন, “আমি আমার সোনার পদক উৎসর্গ করছি ইরানের সব নারীকে। এটি অবিশ্বাস্য ধৈর্য এবং কঠোর পরিশ্রমের ফল ।”

সংযুক্ত আরব আমিরাতের আজমানে শুরু হওয়া এশিয়ান আর্ম রেসলিং চ্যাম্পিয়নশিপে মাঠে রয়েছেন ১৬টি দেশের প্রতিনিধিত্বকারী ৫০০ শতাধিক ক্রীড়াবিদ।

এশিয়ান আর্ম রেসলিং ফেডারেশন (এএএফ) এর পৃষ্ঠপোষকতায় এমিরেটস বডি বিল্ডিং এবং ফিটনেস ফেডারেশন আয়োজিত এই ইভেন্টটি ৩ মে শেষ হবে। সূত্র: তেহরান টাইমস।