মঙ্গলবার, ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে বুড়ো আঙুল, দশটি রকেট ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত ইরানি ক্ষেপণাস্ত্রের

পোস্ট হয়েছে: মার্চ ৩, ২০২৬ 

news-image

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে সামরিক সংঘাত একটি ব্যাপক আঞ্চলিক রূপ নিয়েছে। ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তীব্র হামলা এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে তেহরানের পক্ষ থেকে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে।

এই অস্থির পরিস্থিতির মধ্যেই ‘এক্স’-এ একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যা বিশ্বজুড়ে দৃষ্টি আকর্ষণ করেছে।

ভিডিওটিতে দাবি করা হয়েছে যে, ইরানের একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ১০টিরও বেশি ইন্টারসেপ্টর রকেটকে ফাঁকি দিয়ে সফলভাবে তার লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। রাতের আকাশে দৃশ্যমান আলোর রেখাগুলো দেখে মনে হচ্ছে, প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্রগুলো ধেয়ে আসা প্রজেক্টাইলটিকে বাধা দেওয়ার চেষ্টা করছে।

ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, ‘‘ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ১০টিরও বেশি ইন্টারসেপ্ট রকেটকে ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। ক্যামেরাম্যান যেন আতশবাজির প্রদর্শনী দেখছেন, এমন শান্তভাবে পুরো ঘটনাটি ধারণ করেছেন।’’

অন্যদিকে, যুদ্ধের এমন তীব্র মুহূর্তেও ভিডিও ধারণকারী ব্যক্তির শান্ত আচরণ নিয়ে অনলাইনে ব্যাপক বিতর্ক ও বিস্ময়ও সৃষ্টি হয়েছে।

সূত্র: ইনকিলাব