মঙ্গলবার, ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরাভানি: ট্রাম্পের বক্তব্য সরাসরি সন্ত্রাসবাদের প্ররোচনা

পোস্ট হয়েছে: এপ্রিল ৭, ২০২৬ 

news-image

জাতিসংঘে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত ইরাভানি জাতিসংঘ মহাসচিব এবং নিরাপত্তা পরিষদের সভাপতিকে পাঠানো এক চিঠিতে বলেছেন: এই ধরনের মন্তব্য সরাসরি সন্ত্রাসবাদের প্ররোচনার উদাহরণ এবং এটি আন্তর্জাতিক আইন অনুসারে যুদ্ধাপরাধের উদ্দেশ্য থাকার একটি স্পষ্ট প্রমাণ।

ইরাভানি আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট তেহরানের বিরুদ্ধে সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সশস্ত্র করার স্বীকারোক্তি দিয়েছেন। এই স্পষ্ট স্বীকারোক্তি প্রমাণ করে যে, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে শান্তিপূর্ণ প্রতিবাদকে সহিংসতা, অভ্যন্তরীণ বিশৃঙ্খলা এবং রক্তপাতের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে।

পার্সটুডে