ইরান মার্কিন যুদ্ধবিমানের “অপরাজেয়তার” ধারণাকে চ্যালেঞ্জ করেছে।
পোস্ট হয়েছে: এপ্রিল ৫, ২০২৬
ইরানের হাতে যুক্তরাষ্ট্রের দুটি সামরিক যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা, আধুনিক মার্কিন সামরিক ইতিহাসে এক বিরল ঘটনা হিসেবে বিবেচিত হয়; এমন একটি ঘটনা যা গত দুই দশকেরও বেশি সময়ে প্রথমবার ঘটেছে এবং এটি দেখায় যে ইসলামি প্রজাতন্ত্র ইরান এখনও কার্যকর প্রতিক্রিয়া জানানোর সক্ষমতা রাখে।
ফার্স নিউজ এজেন্সির আর্জাতিক ডেস্কের ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে দেখা যায়, সর্বশেষ যখন একটি মার্কিন যুদ্ধবিমান শত্রুপক্ষের দ্বারা ভূপাতিত হয়েছিল, তা ছিল ২০০৩ সালে ইরাক যুদ্ধের সময়। গত দুই দশকে যুক্তরাষ্ট্র মূলত এমন বিদ্রোহী গোষ্ঠীর মুখোমুখি হয়েছে, যাদের কাছে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছিল না। এই পরিস্থিতিই মার্কিন জনমনে এক ধরনের “কম খরচের যুদ্ধ”-এর ধারণা তৈরি করেছিল।
এখন এই ঘটনা সেই ধারণাকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। বিশ্লেষকদের মতে, সীমিত ক্ষয়ক্ষতিও যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে ব্যাপক রাজনৈতিক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে, কারণ সমাজের একটি অংশ মূলত এই যুদ্ধের ধারাবাহিকতার বিরোধী।
ইরানের দ্বারা মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা দেখায় যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত এখনো জটিল ও অসমমিত (asymmetric) প্রকৃতির। ইরান নমনীয় কৌশল এবং আধুনিক অস্ত্র ব্যবহারের মাধ্যমে প্রতিপক্ষের জন্য এই সংঘাতের খরচ বাড়াতে সক্ষম হয়েছে।
এই ঘটনা শুধু সামরিক দৃষ্টিকোণ থেকেই নয়, রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক দিক থেকেও গুরুত্বপূর্ণ; কারণ এটি যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্তগ্রহণকারীদের মূল্যায়ন এবং জনমতের ওপর প্রভাব ফেলতে পারে।
ফার্স নিউজ এজেন্সি