সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

English

ইরান: এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সরাসরি আলোচনা হয়নি

পোস্ট হয়েছে: এপ্রিল ২, ২০২৬ 

news-image

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাকায়ি:

 প্রথমত, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো সরাসরি আলোচনা হয়নি। যা হয়েছে তা হলো মধ্যস্থতাকারীদের মাধ্যমে আমরা কিছু বার্তা পেয়েছি, যেখানে যুক্তরাষ্ট্র আলোচনার আগ্রহ দেখিয়েছে।

 আমি জানি না, যুক্তরাষ্ট্রে কতজন তাদের কথিত কূটনীতিকে গুরুত্ব দিয়ে দেখে! আমাদের অবস্থান স্পষ্ট— বিপরীত পক্ষের মতো নয়, যারা বারবার অবস্থান পরিবর্তন করে।

 ইরান শুরু থেকেই নিজের অবস্থান পরিষ্কার করেছে এবং আমরা ভালোভাবেই জানি আমাদের কাঠামো কী। আমাদের কাছে যে প্রস্তাবগুলো পৌঁছেছে, সেগুলো অতিরিক্ত দাবি ও অযৌক্তিক ছিল।

 পাকিস্তান যে বৈঠকগুলো করছে, তা তাদের নিজস্ব উদ্যোগ, এতে আমাদের কোনো অংশগ্রহণ ছিল না। আঞ্চলিক দেশগুলো যদি যুদ্ধের বিষয়ে উদ্বিগ্ন হয়ে থাকে, তাহলে তা ভালো; তবে তাদের মনে রাখতে হবে— যুদ্ধ কে শুরু করেছে।

পার্সটুডে