শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

English

ইরানে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত, বিপুল মুসল্লির উপস্থিতি

পোস্ট হয়েছে: মার্চ ২৩, ২০২৬ 

news-image

ইরানে আজ পবিত্র ঈদুল ফিতর ও ফার্সি নববর্ষ ১৪০৫ বা নওরোজ পালিত হচ্ছে। মার্কিন-ইসরায়েলি আগ্রাসন সত্ত্বেও ধর্মীঁয় ও জাতীয় দুটি অনুষ্ঠানেই মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন।

তেহরানের অস্থায়ী জুমার ইমাম হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন হাজ আলী আকবারির ইমামতিতে মোসাল্লায়ে ইমাম খোমেনীতে পবিত্র ঈদুল ফিতরের নামায অনুষ্ঠিত হয়েছে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, আজ (শনিবার) ভোর থেকেই ঈদের নামাজ আদায় করার জন্য রাজধানীর ধর্মপ্রাণ মানুষ এক মাস রোজা পালনের কৃতজ্ঞতা প্রকাশ করতে মোসাল্লায়ে ইমাম খোমেনীতে উপস্থিত হন। সকাল ৬টা ৩০ মিনিট থেকে ঈদগাহ ময়দানের দরজা মুসল্লিদের জন্য খুলে দেওয়া হয় এবং প্রতিমুহূর্তে মানুষের সংখ্যা বাড়তে থাকে।

তেহরান মেট্রোও আজ ভোর থেকেই বিপুল সংখ্যক মানুষকে ঈদগাহ মাঠে যাওয়ার জন্য সেবা প্রদান করেছে। তবে এবারের ঈদুল ফিতরের নামাজের আবহ ছিল ভিন্ন, কারণ মার্কিন-ইসরায়েলি আগ্রাসনে শহীদ নেতার শোকে শোকাহত ছিলেন মুসল্লিরা। তবুও, তাদের উপস্থিতি প্রমাণ করে যে, তারা তাদের শহীদ ইমামের সঙ্গে করা অঙ্গীকারে অটল রয়েছেন।