বৃহস্পতিবার, ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকানো প্রায় অসম্ভব: মিলিটারি ওয়াচ

পোস্ট হয়েছে: মার্চ ৫, ২০২৬ 

news-image

বিখ্যাত সামরিক ম্যাগাজিন ‘মিলিটারি ওয়াচ’ এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ‘ফাতাহ-২’ এখন পশ্চিমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

আরও বলা হয়েছে, অত্যন্ত উচ্চ গতি এবং সুচারু কৌশলী বৈশিষ্ট্যের কারণে ফাতাহ-২ ক্ষেপণাস্ত্রকে আকাশে ধ্বংস করা প্রায় অসম্ভব।

দখলদার ইসরায়েলে বিভিন্ন অবস্থানে এই ক্ষেপণাস্ত্রের আঘাত হানার ছবি প্রকাশ করে বলেছে, এটি গোটা অঞ্চলের সামরিক হিসাব-নিকাশে বড় ফ্যাক্টর হিসেবে কাজ করছে। ফাতাহ-২ ক্ষেপণাস্ত্রে যে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে তা অত্যন্ত উন্নত মানের বলে স্বীকার করা হয়েছে।

পত্রিকাটি আরও লিখেছে, বিশ্বের যেসব দেশের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা রয়েছে তার মধ্যে ইরান একটি। ইরানের এই অর্জন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সমস্যায় ফেলে দিয়েছে।#

পার্সটুডে