বুধবার, ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব ড. আলী লারিজানির শাহাদত ও এই পরিষদের বাণী

পোস্ট হয়েছে: মার্চ ১৮, ২০২৬ 

news-image

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে এই পরিষদের সচিব ডক্টর আলী লারিজানির শাহাদাতের খবর ঘোষণা করেছে। ইরানের আইআরজিসি বা ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীও এ উপলক্ষ্যে এক বিবৃতি দিয়ে বলেছে, শহীদদের পবিত্র রক্তের বদলা নেয়া হবে এবং এ ধরনের শাহাদাতের ফলে  ইহুদিবাদ-সাম্রাজ্যবাদ-বিরোধী সংগ্রাম জোরদার হবে। (তাঁর বয়স ৬৮ হয়েছিল বলে জানা গেছে)

ইরানের জাতীয় নিরাপত্তা উচ্চ পরিষদের দেয়া এ সংক্রান্ত বিবৃতি এখানে তুলে ধরা হল। বিবৃতিতে বলা হয়েছে:

বিসমিল্লাহির রাহমানির রাহিম (পরম করুণাময় ও অনন্ত-দাতা মহান আল্লাহর নামে)

‘মুমিনদের মধ্যে কতক আল্লাহর সাথে কৃত ওয়াদা পূরণ করেছে। তাঁদের কেউ কেউ মৃত্যু বরণ করেছে এবং কেউ কেউ প্রতীক্ষা করছে। তাঁরা তাঁদের সংকল্প মোটেই পরিবর্তন করেনি বা বিচলিত হয়নি।’ (সুরা আহযাব:২৩)

ইরানের প্রিয় ও উন্নত-শির জাতি  

‘আল্লাহর একজন দাস আল্লাহর সঙ্গে মিলিত হয়েছেন’

শহীদদের পবিত্র আত্মাগুলো মহান আল্লাহর সৎকর্মশীল আত্মা শহীদ ডক্টর আলী লারিজানিকে আলিঙ্গনা করেছেন এবং তিনি তাঁর হায়াতের দীর্ঘ বহু বছর ধরে ইরান ও ইসলামী বিপ্লবের উন্নয়নে সংগ্রাম ও সাধনা করার পর অবশেষে দীর্ঘ প্রতীক্ষিত আশা বা স্বপ্ন-সাধে উপনীত হয়ে মহান আল্লাহর আহ্বানে সাড়া দিয়েছেন এবং দেশ-সেবার পরিখায় শাহাদাতের অমৃত পান করলেন এবং রমজানের শহীদদের নেতা আমিরুল মু’মিনিন হযরত আলী আ. এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে জিহাদ ও শাহাদতের কাফেলার প্রধান নায়ক হযরত আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী, তাঁর শহীদ শিক্ষক হযরত অধ্যাপক আয়াতুল্লাহ মুতাহহারি ও তাঁর শহীদ সঙ্গী সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ও হাজী কাসেম সোলায়মানির সঙ্গে যুক্ত হলেন।

তিনি তাঁর সৌভাগ্যময় জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর বাণীকে এগিয়ে নেয়ার এবং প্রিয় ইরানের গৌরব ও সমৃদ্ধির সেবায় সক্রিয় ছিলেন এবং সব সময় জনগণ ও নেতৃবৃন্দকে রক্ত-পিয়াসী শত্রুর মোকাবেলায় ঐক্য ও সংহতি বজায় রাখার পরামর্শ দিতেন এবং অবশেষে পবিত্র রমজানের ভোরবেলায় নিজের মুমিন বা বিশ্বাসী পুত্রসহ এবং জাতীয় নিরাপত্তা উচ্চ পরিষদের উপ-সচিব আলী রেজা বায়াত ও একদল বীর নিরাপত্তা রক্ষীসহ শাহাদাতের উচ্চ মর্যাদা লাভ করলেন।

সুনিশ্চিত বিজয় সত্যের পক্ষে লড়াইরতদের জন্য অপেক্ষা করছে এবং এইসব শাহাদাত জাতি ও মুসলিম উম্মাহকে আল্লাহর নৈকট্য-প্রাপ্ত এই ব্যক্তিদের পথে চলা অব্যাহত রাখতে আরও বেশি দৃঢ়-সংকল্প করবে। শাহাদাতের সুপেয় সুধা বা অমৃত-বারি তাঁদের সৌম্য সত্ত্বাগুলোর জন্য প্রাপ্যই ছিল, কারণ এই সুদীর্ঘ বছরগুলোতে তাঁদের সাধনা এই মহাসাফল্যের চেয়ে কম কিছুর যোগ্য ছিল না।
তাঁদের স্মৃতি ও আদর্শ অমর এবং অনুসারী-বহুল হোক।

অতঃপর অপরাধীদের কাছে থেকে প্রতিশোধ নিয়েছি এবং (মুমিনদের সাহায্য করেছি) নিশ্চয়ই মুমিনদের সাহায্য করা আমাদের ওপর তাদের প্রাপ্য অধিকার যা পালন করা হবে। 

  فَانْتَقَمْنَا مِنَ الَّذِينَ أَجْرَمُوا ۖ وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ
(সুরা রুম, আয়াত নং:৪৭)

শহীদ ডক্টর আলী লারিজানি দুইবার ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব হওয়া ছাড়ও অতীতে ছিলেন ইরানের সংসদ স্পিকার, জাতীয় সম্প্রচার সংস্থার প্রধান ও সংসদ সদস্য। তিনি ছিলেন ইরানের বিখ্যাত চিন্তাবিদ ও আলেম শহীদ আয়াতুল্লাহ অধ্যাপক মুর্তাজা মোতাহহারির ছাত্র ও জামাতা। #

পার্স টুডে