বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

English

ইরানের বৈদেশিক বাণিজ্য ২৫ শতাংশ বেড়েছে

পোস্ট হয়েছে: জানুয়ারি ১২, ২০২২ 

news-image

ইসলামি প্রজাতন্ত্র ইরানের শুল্ক প্রশাসনের (আইআরআইসিএ) মুখপাত্র বলেছেন, বর্তমান ইরানি ক্যালেন্ডার বছরের তৃতীয় ত্রৈমাসিকে (২১ সেপ্টেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত) দেশটির বাণিজ্য মূল্য ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।সাইয়্যেদ রুহুল্লাহ লতিফি সোমবার বলেন, চলতি বছরের (শরৎ) তৃতীয় মৌসুমে ইরানের বাণিজ্য মূল্য গত বছরের একই সময়ের তুলনায় ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।তিনি জানান, চলতি বছরের প্রথম নয় মাসে দেশের মোট বৈদেশিক বাণিজ্যের পরিমাণ ছিল ১২ কোটি ২৪ লাখ ৫২ হাজার টন, যার মূল্য ৭২ দশমিক ৮৩ বিলিয়ন মার্কিন ডলার। সূত্র: মেহর নিউজ এজেন্সি।