মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরানের নতুন সর্বোচ্চ নেতা বৈধ-চীন; আমি নিশ্চিত বাবার কাজ তিনি সগৌরবে চালিয়ে যাবেন-পুতিন

পোস্ট হয়েছে: মার্চ ১০, ২০২৬ 

news-image

চীনের পররাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, বেইজিং যে কোনো অজুহাতে অন্য দেশগুলোর ঘরোয়া বিষয়ে হস্তক্ষেপের বিরোধী এবং ইসলামী ইরানের নতুন সর্বোচ্চ নেতা দেশটির সংবিধানের আলোকে নির্বাচিত।

ইরানের বিশেষজ্ঞ পরিষদ আজ সোমবার এক বিবৃতিতে সাইয়্যেদ মুজতাবা হুসাইনি খামেনেয়িকে ইরানের ইসলামী বিপ্লবের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচনের কথা ঘোষণা করেছেন।

ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা সাইয়্যেদ আলী হুসাইনি খামেনেয়ি মার্কিন-ইসরায়েলি আগ্রাসনে গত ২৮ এপ্রিল শাহাদাত বরণ করায় এই পদক্ষেপ নেয়া হয়েছে ইরানের জাতীয় সংবিধানের আলোকে।

ইসনার বরাত দিয়ে ইরানের আরেকটি বার্তা সংস্থা পার্স-টুডে জানিয়েছে, চীনা পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন প্রসঙ্গে আজ এক প্রতিক্রিয়ায় বলেছেন, আমরা এ সম্পর্কিত সংবাদগুলো লক্ষ্য করছি এবং ইরান এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির সংবিধানের আলোকে।

চীনা মুখপাত্র আরও বলেছেন, বেইজিং যে কোনো অজুহাতে অন্য দেশগুলোর ঘরোয়া বিষয়ে হস্তক্ষেপের বিরোধী এবং ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগলিক অখণ্ডতার প্রতি অবশ্যই সম্মান দেখাতে হবে।

এদিকে রাশিয়ার প্রেসিডেন্টে ভ্লাদিমির পুতিন ইসলামী রিপাবলিক অব ইরানের নব-নির্বাচিত সর্বোচ্চ নেতাকে অভিনন্দন জানিয়েছেন। পুতিন আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা হুসাইনি খামেনেয়িকে অভিনন্দন বার্তায় বলেছেন, আমি নিশ্চিত যে আপনি আপনার পিতার কাজকে সগৌরবে অব্যাহত রাখবেন এবং ইরানের জনগণকে মারাত্মক চ্যালেঞ্জগুলোর মুখে ঐক্যবদ্ধ রাখবেন। তেহরানের প্রতি মস্কোর সমর্থন অব্যাহত থাকার কথা উল্লেখ করে পুতিন বলেছেন, তেহরানের প্রতি অকুণ্ঠ সমর্থন অব্যাহত রাখা ও ইরানি বন্ধুদের সঙ্গে সংহতির কথা আবারও জোর দিয়ে উল্লেখ করতে আমি আগ্রহী।  #

পার্স টুডে