মঙ্গলবার, ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরানের জাতীয় উদ্ভিদ উদ্যান: পুষ্পের অপূর্ব সমাহার

পোস্ট হয়েছে: এপ্রিল ২৯, ২০১৯ 

news-image

তেহরানের পশ্চিমাঞ্চলে ইরানের জাতীয় উদ্ভিদ উদ্যান বা ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন অবস্থিত। এর ফার্সি নাম ‘বা’গে গিয়াহি শেনা’সিয়ে মেল্লিয়ে ইরান।’

১৮৫ হেক্টর স্থান জুড়ে গড়ে ওঠা সুবিশাল উদ্যানে কৃত্রিম হ্রদ, জলাশয়, জলপ্রপাত রয়েছে। উদ্যানে প্রায় চার হাজার প্রজাতির এক লাখ ৬০ হাজার উদ্ভিদ রয়েছে। রয়েছে বিচিত্র বর্ণ এবং গন্ধের নয়ন জুড়ানো পুষ্পের সমাহার। ২০১১ সাল থেকে এ উদ্যান জনগণের জন্য খুলে দেয়া হয়।

এসব ফুলের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ভক্তের হৃদয়ে স্বাভাবিক ভাবেই বেজে উঠবে ‘জোটে যদি মোটে একটি পয়সা খাদ্য কিনিয়ো ক্ষুধার লাগি’ দুটি যদি জোটে অর্ধেকে তার ফুল কিনে নিয়ো, হে অনুরাগী’ শীর্ষক কবিতার কয়েকটি চরণ।

কখনও তেহরান সফরে এলে এ উদ্যানে না দেখে গেলে ইরানের রাজধানী দেখা অনেকটাই অপূর্ণ থেকে যাবে।