বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

English

ইউনেস্কোতে ভূ-স্থাপত্য গবেষণা চেয়ার পেলো ইরানের ইসফাহাক

পোস্ট হয়েছে: জুন ১, ২০২৫ 

news-image

ইরানের দক্ষিণ খোরাসান প্রদেশের ইসফাহাক গ্রামকে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থার (ইউনেস্কো) ৩৪টি মর্যাদাপূর্ণ গবেষণা চেয়ারের মধ্যে একটিতে ভূষিত করা হয়েছে। স্থানীয় ও জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য এবং বৈজ্ঞানিক সম্প্রদায়ের জন্য এটিকে একটি অর্জন হিসেবে দেখা হচ্ছে।

তাবাস কাউন্টির সাংস্কৃতিক ঐতিহ্য, পর্যটন ও হস্তশিল্প দপ্তরের প্রধান মোহাম্মদ আরব এই ঘোষণা দেন। ইসফাহাক ইউনেস্কোর গবেষণা কমিশনে একটি আসন পেয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।।

স্থপতি ও গবেষক পৌইয়া খাজায়েলির নেতৃত্বে ইসফাহাক মাদ সেন্টারের (ই.এম.সি.) মাধ্যমে ভূমি স্থাপত্যে গ্রামটির উদ্ভাবনী কার্যক্রম এবং এর বৈজ্ঞানিক অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মান দেওয়া হয়েছে।

তেহরান টাইমসের খবরে বলা হয়, জাতিসংঘের পর্যটনের সেরা পর্যটন গ্রামগুলির মধ্যে একটি ইসফাহাক টেকসই পুনর্গঠন এবং স্থাপত্য সংরক্ষণ প্রচেষ্টায় আন্তর্জাতিক মনোযোগ আকৃষ্ট করতে সফল হয়েছে। আন্তর্জাতিক স্বীকৃতি পেতে মনোনয়নের দলিলগুচ্ছে ই.এম.সি. পরিচালিত ব্যাপক বৈজ্ঞানিক গবেষণা অন্তর্ভুক্ত করা হয়েছে।

আরব বলেন, “এই আসন লাভ কেবল এসফাহাক এবং এর জনগণের জন্য একটি মহান সম্মানের বিষয় নয়, বরং এটি বিশ্বব্যাপী গ্রামের বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সম্ভাবনাকেও তুলে ধরছে। এটি বিশ্বব্যাপী বিশেষায়িত পর্যটক এবং গবেষকদের কাছে এসফাহাকের অর্জনগুলিকে পরিচয় করিয়ে দিতে সাহায্য করবে।”