বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

English

আরো দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করল ইরান

পোস্ট হয়েছে: মার্চ ১০, ২০১৬ 

news-image

ইসলামি প্রজাতন্ত্র ইরান কাদর-এইচ এবং কাদর-এফ নামে আরো দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। ইকতেদার-ই-বেলায়াত নামে ইরান যে ক্ষেপণাস্ত্র মহড়া চালাচ্ছে তার অংশ হিসেবে ৯ই মার্চ বুধবার এ দুটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করা হয়।

ইরানের উত্তরাঞ্চলীয় আল-বুর্জ পর্বত থেকে এ ক্ষেপণাস্ত্র ছোড়া হয় এবং ১,৪০০ কিলোমিটার পাড়ি দিয়ে দেশের দক্ষিণ উপকূলের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর মহাকাশ বিভাগের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ জানিয়েছেন, কাদর-এইচ ক্ষেপণাস্ত্রের পাল্লা হচ্ছে ১,৭০০ কিলোমিটার এবং কাদর-এফ ক্ষেপণাস্ত্রের পাল্লা ২,০০০ কিলোমিটার।

ইরানের ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মার্ক টোনার সমালোচনা করার পরদিনই ইরান নতুন করে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল। মার্ক টোনার মঙ্গলবার বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টি তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোলার পরিকল্পনা করছেন। সূত্র: আইআরআইবি