আত্মরক্ষার সক্ষমতা আমাদের রয়েছে: জেনেভায় ইরানি প্রতিনিধি
পোস্ট হয়েছে: মার্চ ১৫, ২০২৬
জেনেভায় নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আলী বাইরাইনি বলেছেন, নিজেকে রক্ষার সক্ষমতা ইরানের রয়েছে।
তিনি আল-মায়াদিন টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাতকারে ইরানের বিরুদ্ধে আমেরিকা ও ইসরায়েলের হামলা প্রসঙ্গে বলেছেন, যুদ্ধ বন্ধ হওয়ার আগ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার জন্য আমাদের প্রস্তুতি রয়েছে। আগ্রাসীরা যাতে পরবর্তীতে আবার হামলা চালাতে না পারে সে বিষয়টির নিশ্চয়তা বিধান করতেও তেহরান প্রস্তুত।
বাহরাইনি বলেন, শত্রুরা একটা চক্র অনুসরণ করছে আর তা হলো সহিংসতা, এরপর আলোচনা, তারপর যুদ্ধ বন্ধ এবং এরপর আবার হামলা। কিন্তু এই চক্রটির ইতি ঘটাতে চাই।
ইরানের সক্ষমতা ধ্বংস করার দাবি সম্পর্কে তিনি বলেন, ট্রাম্প মিথ্যা বলছে। ইরানের শক্তিশালী নৌবাহিনী নিজস্ব সক্ষমতায় হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে বলে তিনি মন্তব্য করেন।#
পার্সটুডে