সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

English

আজয়াল চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ফারহাদির ‘অ্যা হিরো’

পোস্ট হয়েছে: নভেম্বর ৮, ২০২১ 

news-image

কাতারের দোহায় আজয়াল চলচ্চিত্র উৎসবের উদ্বোধনীতে দেখানো হবে ইরানি চলচ্চিত্র ‘অ্যা হিরো’। দোহা ফিল্ম ইন্সটিটিউটের আয়োজনে আন্তর্জাতিক এই উৎসবের এবারের নবম আসর রোববার রাতে শুরু হয়েছে। প্রখ্যাত ইরানি চলচ্চিত্রকার আসগার ফারহাদির ‘অ্যা হিরো’ দিয়ে উৎসবের উদ্বোধন করা হয়েছে।বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে ‘অ্যা হিরো’র প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। উৎসবের প্রধান প্রতিদ্বন্দ্বিতা বিভাগ থেকে লাভ করে গ্র্যান্ড প্রিক্স পুরস্কার।অস্কারজয়ী ‘অ্যা সেপারেশন’ চলচ্চিত্রের পর  নিজের পরিচালিত সিনেমাটিতে মেয়েকে দিয়ে অভিনয় করিয়েছেন ফারহাদি। বাবার পরিচালনায় সারিনা ফারহাদির অভিনয় ‘অ্যা হিরো’র অন্যতম চমক।  দক্ষিণ ইরানে দেশটির সংস্কৃতি ও শিল্পকর্মের প্রাণকেন্দ্র ফারসিয়ার প্রাচীন রাজধানী সিরাজে মহামারির মধ্যে চলচ্চিত্রটির চিত্রায়ন হয়েছে।চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন আমির জাদিদি, মোহসেন তানাবান্দেহ, ফেরেশতে সাদর ওরাফাই ও সারিনা ফারহাদি প্রমুখ শিল্পী।এর আগে আমেরিকার ৩৯তম মিয়ামি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয় ইরানি চলচ্চিত্র ‘অ্যা হিরো’। সূত্র: মেহর নিউজ এজেন্সি।