রবিবার, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

English

হামলাকারীদের ব্যর্থতার ইতিহাস স্মরণ করিয়ে দিল ইরান

পোস্ট হয়েছে: মে ২৪, ২০২৬ 

news-image

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত একটি বার্তায় রোমান সম্রাটের ওপর সাসানীয় সম্রাট প্রথম শাপুরের বিজয়ের শিলাচিত্র প্রকাশ করে লিখেছেন: “যখন ইরানিরা বিভ্রান্ত আগ্রাসীদের ব্যর্থ করে দিয়েছিল।”

ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওই বার্তায় লিখেছেন: “রোমানরা মনে করত রোমই বিশ্বের কেন্দ্র; কিন্তু ইরানিরা সেই ভ্রান্ত ধারণা ভেঙে দিয়েছিল।”

তিনি সাসানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে মার্কুস ইউলিয়ুস ফিলিপুস (ফিলিপ দ্য অ্যারাব)-এর পূর্ব দিকের সামরিক অভিযানের প্রসঙ্গ টেনে বলেন: “মার্কুস ইউলিয়ুস ফিলিপুসের পূর্ব দিকের অভিযানে রোমানদের বিজয় হয় নি; বরং প্রথম শাপুরের শর্তে করা শান্তিচুক্তিতে শেষ হয়েছিল। রোমান সম্রাটকে শেষ পর্যন্ত বাস্তবতা মেনে নিতে বাধ্য হতে হয়।”#

পার্সটুডে