সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

English

সাইয়্যেদ মুজতাবা হোসেইনি খামেনেয়ী ইরানের তৃতীয় রাহবার

পোস্ট হয়েছে: মার্চ ৯, ২০২৬ 

news-image

অবশেষে সাইয়েদ মুজতাবা হোসেইনি খামেনেয়ী ইরানের তৃতীয় সর্বোচ্চ নেতা নির্বাচিত হলেন।

অ্যাসেম্বলি অফ এক্সপার্টস-এর সচিবালয় এক বিবৃতিতে ওই খবর দিয়েছে।
জনাব মুজতাবা খামেনেয়ী মার্কিন ইসরায়েলের হামলায় সদ্য শাহাদাত লাভকারী আয়াতুল্লাহ সাইয়্যেদ আলি খামেনেয়ীর সুযোগ্য সন্তান। তাঁর শাহাদাতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানানোর পর বিশেষজ্ঞ পরিষদ সাইয়্যেদ মুজতাবা খামেনেয়ী ইরানের তৃতীয় রাহবার নির্বাচিত হয়েছেন বলে ঘোষণা করেছে।
ওই ঘোষণার পরপরই সমগ্ৰ ইরানে আনন্দের জোয়ার বয়ে যায়।
জনগণের বহুল প্রত্যাশিত রাহবার বা সর্বোচ্চ নেতা নির্বাচনের ঘোষণায় অনেক প্রতীক্ষার অবসান ঘটে। গভীর রাতের প্রতিবন্ধকতা উপেক্ষা করে দেশজুড়ে উৎসুক জনতা রাস্তায় নেমে আসে। তারা ইসরাইল এবং আমেরিকার পতন চেয়ে শ্লোগান দেয়। তার পাশাপাশি নবনির্বাচিত রাহবারের প্রতি তাদের সমর্থন ও আনুগত্যের ঘোষণা দেয়।
বিশেষজ্ঞ পরিষদ জাতীয় ঐক্য ও সংহতি বজায় রাখার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানায়।
প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ সকল বিভাগের উচ্চ পদস্থ কর্মকর্তাগণ সাইয়েদ মুজতাবা হোসেইনি খামেনেয়ীর সর্বোচ্চ নেতা নির্বাচনকে আন্তরিকভাবে এবং সানন্দে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছে।#

পার্সটুডে