যুদ্ধে পরাজয় স্বীকার ট্রাম্প-উপদেষ্টার, যুদ্ধ কয়েক সপ্তাহ বা মাস চললে ইসরায়েল ধ্বংস হতে পারে
পোস্ট হয়েছে: মার্চ ১৫, ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষস্থানীয় উপদেষ্টা ড্যাভিড স্যাক্স ইরানের সঙ্গে চলমান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রোড-ম্যাপ বা নির্গমন পরিকল্পনা প্রণয়নের দাবি জানিয়েছেন।
ফিনান্সিয়াল টাইমস পত্রিকার খবরে বলা হয়েছে, ডেভিড স্যাক্স যুদ্ধ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বেরিয়ে আসার বিরল দাবি জানিয়ে বলেছেন, ওয়াশিংটনের উচিত উত্তেজনা কমিয়ে আনার ও যুদ্ধ-বিরতি প্রতিষ্ঠার পথ খোঁজার চেষ্টা করা। তিনি বলেছেন, বাজারগুলো এখন স্পষ্টভাবে এটাই চায়।
মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের অবকাঠামোগুলোর ওপর আরও বেশি হামলা চালালে ইরানও একই ধরনের পাল্টা হামলা চালাবে বলে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এর পরিণতি হবে আরও খারাপ, আরও বেশি হামলার ফলে পারস্য উপসাগরীয় অঞ্চল জনশূন্য হয়ে যেতে পারে যা সত্যিকার অর্থেই এক বিপর্যয় হয়ে দেখা দিবে।
ট্রাম্পের এই উপদেষ্টা আরও বলেছেন, সংকটের মূল কেন্দ্র হবে ইসরায়েল এবং এই যুদ্ধ কয়েক সপ্তাহ বা কয়েক মাস ধরে চললে ইসরায়েল ধ্বংস হয়ে যেতে পারে। #
পার্স টুডে