বুধবার, ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

English

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক আগ্রাসনে ১৬৮ নিরীহ শিশু নিহত

পোস্ট হয়েছে: মার্চ ৪, ২০২৬ 

news-image

২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক আগ্রাসনের সময় দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের মিনাবে অবস্থিত একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ইসরায়েল হামলা চালায়।

যেখানে ১৬৮ নিরীহ শিশু নিহত এবং আরও বহুজন আহত হয়। মিনাব শহরের সরকারি কর্মকর্তা মোহাম্মদ রেদমেহের বলেছেন, ‘ইসরায়েল স্কুলটিতে সরাসরি হামলা চালিয়েছে। হামলার সময় সেখানে ১৭০ জনের বেশি শিক্ষার্থী ছিলো। এটি ছিল বৃহত্তর সামরিক অভিযানের অংশ, যেখানে দেশের বিভিন্ন বেসামরিক স্থাপনাও লক্ষ্যবস্তু করা হয় এবং এতে ব্যাপক বেসামরিক হতাহতের ঘটনা ঘটে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ও কর্মকর্তারা দেশটির অবকাঠামোর ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কেন্দ্রের প্রধান হোসেইন সাদেঘি তাসনিম নিউজ এজেন্সিকে জানিয়েছেন যে, স্কুলে মার্কিন ও ইসরায়েলি শাসকগোষ্ঠীর অমানবিক হামলায় নিহত ১৬৮ জন শিক্ষার্থীর মধ্যে ৯৯ জনের পরিচয় সম্পূর্ণরূপে যাচাই করা হয়েছে এবং তাদের নাম প্রকাশ করা হয়েছে। তিনি বলেন, বাকি ৬৯ জন শিক্ষার্থী এখনও নিখোঁজ এবং তাদের পরিচয় এখনও নিশ্চিত করা হয়নি।
গতকাল মঙ্গলবার ১৬৫ জনের গণজানাযা অনুষ্ঠিত হয়।