রবিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

English

মার্কিন হুমকির প্রতিবাদ এবং ইরানের প্রতি সংহতি জানিয়ে ঢাকায় বিক্ষোভ

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ৮, ২০২৬ 

news-image

ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের ষড়যন্ত্র এবং ইরানের সর্বোচ্চ নেতা সাইয়্যেদ আলী খামেনেয়ীকে হত্যার হুমকির প্রতিবাদে আজ জুমার নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে মানববন্ধন ও একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

“ইসলামী ফোরাম”-এর উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি জাতীয় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, মাওলানা আবু সালেহ, অধ্যক্ষ মাওলানা এসএম আব্দুল হামিদ, মাওলানা খাইরুল ইসলাম, মাওলানা আবুল খায়ের, মাওলানা মোতালেব হোসেন প্রমুখ।

পার্সটুডে