রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

English

মার্কিন আগ্রাসী নীতির মোকাবিলায় বৈশ্বিক পদক্ষেপ চান পেজেশকিয়ান

পোস্ট হয়েছে: মে ১৭, ২০২৬ 

news-image

ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী শাসক গোষ্ঠীর সাম্প্রতিক আগ্রাসনের বিষয়ে পোপের নৈতিক অবস্থানের প্রশংসা করার পাশাপাশি ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে একটি বাস্তবসম্মত ও ন্যায্য দৃষ্টিভঙ্গির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

পার্সটুডে ইরনা-কে উদ্ধৃত করে জানিয়েছে,ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শনিবার বিশ্ব ক্যাথলিক নেতার উদ্দেশে এক বার্তায় লিখেছেন,  মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি শাসনের ধ্বংসাত্মক পন্থা এবং তাদের অবৈধ আক্রমণ শুধু ইরানের বিরুদ্ধেই নয় বরং বিশ্বমঞ্চে আইনের শাসন,আন্তর্জাতিক আইন, মানবিক মূল্যবোধ এবং ঐশী ধর্মগুলোর শিক্ষারও পরিপন্থী। স্পষ্টতই এই পন্থার পরিণাম সমগ্র আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য বিপজ্জনক।

পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান সর্বদাই প্রমাণ করেছে যে মার্কিন সরকারসহ বিভিন্ন সমস্যার সমাধানে এটি কূটনীতি এবং শান্তিপূর্ণ সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ। আর একারণে আলোচনা ও কূটনীতির ক্ষেত্রে ঐ সরকারের বারবার বিশ্বাসঘাতকতা সত্ত্বেও এটি পাকিস্তানের মধ্যস্থতাকে স্বাগত জানিয়েছে এবং সততা ও পেশাদারিত্বের সাথে ইসলামাবাদে আলোচনায় প্রবেশ করেছে।

তিনি আরো বলেন, “মার্কিন সরকারের অবৈধ দাবির বিরুদ্ধে ইরানের প্রতিরোধ আন্তর্জাতিক আইন এবং মহৎ মানবিক মূল্যবোধকে সমুন্নত রাখা ও রক্ষা করার সমতুল্য।”

পার্সটুডে