ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে উঠে আমরা এক জাতি এবং এক হৃদয়: ইরানের প্রেসিডেন্ট
পোস্ট হয়েছে: জুন ১৪, ২০২৬
ইরানের প্রেসিডেন্ট এক্স সামাজিক নেটওয়ার্কে এক বার্তায় লিখেছেন: ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে উঠে আমরা ইরানিরা এক জাতি, এক মুষ্টিবদ্ধ হাত এবং এক স্পন্দনশীল হৃদয়।
ইরনাকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক্স সামাজিক নেটওয়ার্কে তার ব্যক্তিগত অ্যাকাউন্টে লিখেছেন: ১২ দিনের চাপিয়ে দেওয়া যুদ্ধ আবারও প্রমাণ করেছে আমরা এক ঐক্যবদ্ধ জাতি।
পেজেশকিয়ান ১২ দিনের যুদ্ধ সম্পর্কে তার আগের পোস্টটিও একটি ফটো পোস্টে পুনরায় পোস্ট করেছেন। তার পূর্ববর্তী পোস্টে, ইরানের প্রেসিডেন্ট ১২ দিনের চাপিয়ে দেওয়া যুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে জোর দিয়ে বলেন, সেনা কমান্ডার ও পারমাণবিক বিজ্ঞানীদের হত্যা এবং অবকাঠামো ও আবাসিক এলাকায় হামলা চালানো সত্ত্বেও ইসরায়েল তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে এবং ইরানি জাতি তাদের ঐক্য ও প্রতিরোধের মাধ্যমে শত্রুকে যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য করেছে। #
পার্সটুডে