বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

English

প্রতিবেশী দেশে ইরানের তেলবহির্ভূত পণ্য রপ্তানি বেড়েছে

পোস্ট হয়েছে: ডিসেম্বর ২৪, ২০২৩ 

news-image

ইসলামি প্রজাতন্ত্র ইরানের শুল্ক প্রশাসনের (আইআরআইসিএ) প্রধান জানিয়েছেন, চলতি ইরানি ক্যালেন্ডার বছরের প্রথম আট মাসে (২১ মার্চ থেকে ২১ নভেম্বর) প্রতিবেশী দেশগুলিতে ইরানের তেলবহির্ভূত রপ্তানি বেড়েছে নয় শতাংশ। আগের বছরের একই সময়ের তুলনায় মূল্যের দিক দিয়ে এই রপ্তানি বেড়েছে।

মোহাম্মদ রেজভানি-ফার বলেন, ইরান আট মাসের সময়কালে প্রতিবেশীদের কাছে ১৮ দশমিক ৩৮ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের ৪৮ মিলিয়ন টন তেল বহির্ভূত পণ্য রপ্তানি করেছে। ওজনের দিক থেকে আগের বছরের একই সময়ের তুলনায় ২১ শতাংশ বেড়েছে। সূত্র: তেহরান টাইমস