সোমবার, ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

English

প্রতিবেশীরাই আমাদের অগ্রাধিকার: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

পোস্ট হয়েছে: এপ্রিল ২৭, ২০২৬ 

news-image

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি ওমান সফরের পর এক বার্তায় বলেছেন, আমাদের প্রতিবেশীরাই আমাদের অগ্রাধিকার।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি মাসকাট সফরের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বার্তায় লিখেছেন- ‘নিরাপদ চলাচল নিশ্চিত করার উপায়গুলো পর্যালোচনার ওপরই আমাদের মূল মনোযোগ রয়েছে।

তিনি জোর দিয়ে বলেন, “ওমানে আমাদের উদার আতিথেয়তাকারীদের প্রতি আমি কৃতজ্ঞ।”

তিনি বলেন, দ্বিপাক্ষিক বিষয় এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। হরমুজ প্রণালীর একমাত্র উপকূলীয় দেশ হিসেবে, নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করার উপায় খুঁজে বের করাই আমাদের মূল লক্ষ্য; যা আমাদের প্রিয় সব প্রতিবেশী এবং বৈশ্বিক সম্প্রদায়ের জন্য উপকারী।

রাখছি তার বার্তায় আবারও জোর দিয়ে বলেন, প্রতিবেশীরাই আমাদের অগ্রাধিকার।#

পার্সটুডে