মঙ্গলবার, ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

English

দেশের উত্তরাঞ্চলে বৃষ্টি ও তুষারপাত

পোস্ট হয়েছে: এপ্রিল ৭, ২০২৬ 

news-image

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে: আজ (মঙ্গলবার) তেহরানসহ দেশের উত্তরাঞ্চলের ১৮টি প্রদেশ এবং কিছু পশ্চিমাঞ্চলে বৃষ্টি ও তুষারপাত হবে।

আজ পশ্চিম আজারবাইজান, পূর্ব আজারবাইজান, আরদাবিল, জাঞ্জান, কুর্দিস্তান, হামেদান, কেরমানশাহ, ইলাম, লোরেস্তান ও মার্কাজি প্রদেশের উত্তরাঞ্চল, তেহরান, আলবোর্জ, কাজভিন, গিলান, মাজান্দারান, গোলেস্তান, উত্তর খোরাসান, খোরাসান রাযাভি এবং সেমনানের পার্বত্য ও উঁচু এলাকায় আংশিক মেঘলা আকাশ, কোথাও কোথাও বৃষ্টি, বজ্রসহ বৃষ্টিপাত, অস্থায়ীভাবে দমকা হাওয়া এবং উঁচু এলাকায় তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

আগামীকাল (বুধবার) এই পরিস্থিতি দেশের পশ্চিমাঞ্চলের কিছু অংশ, মধ্য জাগরোস পর্বতমালার ঢাল ও উঁচু এলাকা, আলবোর্জ পর্বতমালার উত্তর ও দক্ষিণ ঢাল এবং উত্তর-পূর্বাঞ্চলে দেখা যাবে।

আজ তেহরানের আকাশ আংশিক মেঘলা থাকবে, দুপুরের পর মেঘ বাড়বে, মাঝে মাঝে বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়া বইতে পারে। আজ রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ১৮°C এবং সর্বনিম্ন তাপমাত্রা ৮°C থাকবে।

সূত্র: ফার্স নিউজ এজেন্সি