ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ; তেল আবিবে ভয়াবহ বিস্ফোরণ
পোস্ট হয়েছে: মার্চ ২, ২০২৬
লেবাননের ইসলামী প্রতিরোধ বাহিনী হিজবুল্লাহ দখলদার ইসরায়েলে দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
সংবাদ সূত্রগুলো জানিয়েছে, লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে।
দ্বিতীয় দফায় বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, যা ইসরায়েলের মধ্যাঞ্চলকে লক্ষ্য করে ছোড়া হয়েছে।
কিছু গণমাধ্যমের তথ্য অনুযায়ী, অন্তত তিনটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার ফলে ভয়াবহ বিস্ফোরণে তেল আবিবের কেন্দ্রস্থল কেঁপে উঠেছে।
প্রতিবেদন অনুযায়ী, তেল আবিব ও এর আশপাশের এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে।
এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী লেবানন সীমান্তসংলগ্ন ইহুদি বসতিগুলোর বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে অথবা নিকটবর্তী নিরাপদ স্থানে অবস্থান করার নির্দেশ দিয়েছে।#
পার্সটুডে