শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

English

ইরান ২০২২ সালের এশিয়ান গেমসে ২৮টি খেলায় অংশ নেবে

পোস্ট হয়েছে: জানুয়ারি ২, ২০২২ 

news-image

চীনে অনুষ্ঠিতব্য ২০২২ সালের এশিয়ান গেমসের ২৮টি খেলায় অংশ নেবেন ইরানের অ্যাথলেটরা। গেমসটি ১০ থেকে ২৫ সেপ্টেম্বর হ্যাংঝুতে অনুষ্ঠিত হবে।ইরান অ্যাথলেটিক, বাস্কেটবল, বক্সিং, ফেন্সিং, ভলিবল, শ্যুটিং, রোয়িং, ভারোত্তোলন, কুস্তি, তায়কোয়ান্দো, কারাতে, কুরাশ, উশু, স্পোর্ট ক্লাইম্বিং, কাবাডি, স্কেট, তীরন্দাজ, ফুটবল, হ্যান্ডবল, সাঁতার, পোলো, ডাইভিং, জিমন্যাস্টিকস, সাইক্লিং, দাবা, ই-স্পোর্টস, সেপাক টাকরা এবং টেবিল টেনিস সহ ২৬টি খেলায় অংশগ্রহণ করবে।অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার (ওসিএ) অনুমোদনের পরে প্রথমবারের মতো ওশেনিয়ার অ্যাথলেটদেরও গেমটিতে অন্তর্ভুক্ত করা হবে। এশিয়া থেকে ভলিবল, বিচ ভলিবল, বাস্কেটবল, ফুটবল ও ফেন্সিং প্রতিযোগিতায় বিজয়ীরা ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করবে। সূত্র: তেহরান টাইমস।