বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

English

ইরান-কিউবার ভ্যাকসিনের ট্রায়াল শেষ হচ্ছে জুনে

পোস্ট হয়েছে: জুন ১, ২০২১ 

news-image

ইরান ও কিউবার যৌথভাবে তৈরি `সোবেরানা-০২ কোভিড-১৯’ ভ্যাকসিনের মানব পর্যায়ে পরীক্ষা শেষ হচ্ছে জুনের মাঝামাঝি। ২৪ হাজার ইরানিকে টিকাটি দেওয়ার মধ্য দিয়ে এই পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করা হবে।

দুই ডোজের টিকাটি যৌথভাবে তৈরি করেছে কিউবার ফিনলেই ভ্যাকসিন ইনস্টিটিউট ও ইরানের পাস্তুর ইনস্টিটিউট।

টিকাটির প্রথম ধাপের দুটি ক্লিনিকাল ট্রায়াল পরিচালনা করা হয় কিউবায়। অন্যদিকে তৃতীয় ধাপের চলমান ট্রায়ালে ইরানে ২৪ হাজার স্বেচ্ছাসেবী ও কিউবায় ৪৪ হাজার স্বেচ্ছাসেবীকে টিকাটি দেওয়া হবে। সূত্র: তেহরান টাইমস।