ইরান ও চীনের মধ্যে এক মাসে ২৫৪ কোটি ডলারের তেল-বহির্ভূত বাণিজ্য
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২৬, ২০২৬
ইরান ও চীনের মধ্যে এক মাসে তেল-বহির্ভূত খাতে বাণিজ্য হয়েছে ২৫৪ কোটি ডলারের। এই বাণিজ্য হয়েছে অক্টোবরের দ্বিতীয়ার্ধ থেকে নভেম্বরের প্রথমার্ধ পর্যন্ত এই সময়ের মধ্যে।
২৫৪ কোটি ডলারের বাণিজ্যের মধ্যে ১০৩ কোটি ডলারের বাণিজ্য হয়েছে ইরানের তেল বহির্ভূত পণ্য রপ্তানি খাত থেকে এবং চীন থেকে আমদানি খাত থেকে বাণিজ্য হয়েছে ১৫১ কোটি ডলারের। ইরনার বরাত দিয়ে পার্সটুডে এসব তথ্য জানিয়েছে।
পরিমাণের দিক বিবেচনায় এ সময়ে ইরানের রপ্তানির পরিমাণ ছিল আনুমানিক সাড়ে ৩৯ লাখ টন, যেখানে চীন থেকে আমদানির পরিমাণ ছিল প্রায় চার লাখ ৬০ হাজার টন। এই অবস্থা আমদানির তুলনায় রপ্তানির পরিমাণগত উল্লেখযোগ্য অগ্রাধিকার নির্দেশ করে।
ইরানের ট্রেড প্রমোশন অর্গানাইজেশনের প্রতিবেদনে বলা হয়েছে, চীন এখনও ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ রপ্তানি গন্তব্য; একই সঙ্গে দেশটির অন্যতম প্রধান আমদানির উৎস।#
পার্স টুডে