সোমবার, ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

English

ইরানের ৭২ বিলিয়ন ডলারের তেলবহির্ভূত বৈদেশিক বাণিজ্য

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ১২, ২০২০ 

news-image

চলতি ইরানি বছরের প্রথম দশ মাসে (২১ মার্চ ২০১৯ থেকে ২০ জানুয়ারি ২০২০) ইরানের তেলবহির্ভূত বৈদেশিক বাণিজ্যের পরিমাণ দাঁড়ায় ৭২ বিলিয়ন মার্কিন ডলার। ইসলামি প্রজাতন্ত্র ইরানের শুল্ক প্রশাসনের (আইআরআইসিএ) প্রধান মেহদি মিরাশরাফি এই তথ্য জানিয়েছেন।

ফিনানসিয়াল ট্রিবিউনের প্রতিবেদন মতে, উল্লিখিত দশ মাসে ইরান ৩৫ দশমিক ৫ বিলিয়ন ডলারের ১১৫ মিলিয়ন টন পণ্য সামগ্রী রপ্তানি করে। আগের বছরের একই সময়ের তুলনায় ওজনের দিক দিয়ে এই রপ্তানি ২০ দশমিক ৭৬ শতাংশ বেশি। তবে মূল্যের দিক দিয়ে ৩ শতাংশ কম। অন্যদিকে, এই সময়ে ইরান ৩৬ বিলিয়ন ডলারের ২৮ মিলিয়ন টন পণ্য সামগ্রী আমদানি করেছে।

আইআরআইসিএ প্রধান বলেন, এক বছর আগের তুলনায় এই আমদানি ওজনের দিক দিয়ে ৮ শতাংশ বেড়েছে কিন্তু মূল্যের দিক দিয়ে কোনো পরিবর্তন ঘটেনি। উল্লিখিত সময়ে ইরানের ৬শ মিলিয়ন ডলারের বাণিজ্য উদ্বৃত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।ফিন্যান্সিয়াল ট্রিবিউন