ইরানের ৫৯তম ক্ষেপণাস্ত্র অভিযান; প্রথমবারের মতো ‘হাজ কাসেম’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ
পোস্ট হয়েছে: মার্চ ১৮, ২০২৬
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র জনসংযোগ দপ্তর ৫৯তম ক্ষেপণাস্ত্র অভিযান সফলভাবে বাস্তবায়নের খবর জানিয়েছে। এই ক্ষেপণাস্ত্র অভিযানে প্রথমবারের মতো ‘হাজ কাসেম’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।
পার্সটুডে জানিয়েছে, আইআরজিসি’র আজকের এই অভিযানের কোড নাম ছিল “ইয়া হায়দার কারার” এবং এই অভিযান উৎসর্গ করা হয়েছে অ্যারোস্পেস ডিভিশনের শহীদদের প্রতি।
আজকের ক্ষেপণাস্ত্রগুলোর নিশানা ছিল দখলদার ইসরায়েলের বেইত শামিশ, তেল আবিব ও জেরুজালেম। এছাড়া, এই অঞ্চলের আল-উদাইদ, আস-সালাম, ফুজাইরাহ শেখ ইসা ও ইরবিলে অবস্থিত মার্কিন সন্ত্রাসী সেনাবাহিনীর ঘাঁটিগুলোকেও নিশানা করা হয়।
এই অভিযানে হাজ কাসেম ক্ষেপণাস্ত্র ছাড়াও কদর, এমাদ,ফাত্তাহ ক্ষেপণাস্ত্র ও উন্নত প্রযুক্তির ড্রোন ব্যবহার করা হয়েছে।
এসব অস্ত্র লক্ষ্যবস্তুগুলোতে নিখুঁতভাবে আঘাত হেনেছে এবং অভিযান পুরোপুরি সফল হয়েছে বলে আইআরজিসি’র বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।#
পার্সটুডে