বৃহস্পতিবার, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরানের নব-নির্বাচিত সর্বোচ্চ নেতাকে উত্তর কোরিয়ার অভিনন্দন ও মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের নিন্দা

পোস্ট হয়েছে: মার্চ ১২, ২০২৬ 

news-image

উত্তর কোরিয়া ইরানের নব-নির্বাচিত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা খামেনেয়ীকে অভিনন্দন জানিয়েছে এবং মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়েছে।

ইরানের নব-নির্বাচিত সর্বোচ্চ নেতার প্রতি সমর্থন জানিয়েছে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়েছে। বিবৃতিতে ইরানে মার্কিন-ইসরায়েলি হামলাকে অবৈধ বলে উল্লেখ করার পাশাপাশি এইসব হামলাকে শান্তি-বিনাশকারী ও বিশ্বজুড়ে অস্থিতিশীলতা বৃদ্ধির কারণ বলে তীব্র নিন্দা জানানো হয়েছে।

এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ইরানের নব-নির্বাচিত সর্বোচ্চ নেতাকে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছেন।

আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা খামেনেয়ী গত ৮ মার্চ ইরানের বিশেষজ্ঞ পরিষদ সদস্যদের নিরঙ্কুশ ভোট পেয়ে দেশটির নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন। এর আগে ২৮ ফেব্রুয়ারি ইসলামী ইরানের সাবেক সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা সাইয়্যেদ আলী হোসেইনী খামেনেয়ী ইসরায়েলি-মার্কিন আগ্রাসনে শাহাদাত বরণ করেন। তিনি প্রায় ৩৭ বছর ধরে ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা হিসেবে এবং দশ বছর ধরে প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন।  #

পার্স টুডে