সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

English

আলোচনায় ইরানের কাছে আমেরিকার দাবিসমূহ

পোস্ট হয়েছে: মে ১৮, ২০২৬ 

news-image

রানের সঙ্গে আলোচনা পুনরায় শুরু হলে যুক্তরাষ্ট্রের দাবিগুলোর নতুন বিস্তারিত প্রকাশ করেছেন ফার্সের প্রতিবেদক।

ফার্স বার্তা সংস্থার রাজনৈতিক প্রতিবেদকের তথ্য অনুযায়ী, ইরানের প্রস্তাবের জবাবে ওয়াশিংটন ৫টি প্রধান শর্ত দিয়েছে:

১. যুক্তরাষ্ট্র যুদ্ধের কোনো ধরনের ক্ষতিপূরণ পরিশোধ করবে না।

২. ইরান থেকে ৪০০ কিলোগ্রাম ইউরেনিয়াম বের করে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে হবে।

৩. ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর মধ্যে শুধুমাত্র একটি কেন্দ্র সক্রিয় রাখা যাবে।

৪. ইরানের অবরুদ্ধ সম্পদের এমনকি ২৫ শতাংশও মুক্ত করা হবে না।

৫. সব ক্ষেত্রে যুদ্ধ বন্ধের বিষয়টি আলোচনার অগ্রগতির ওপর নির্ভরশীল থাকবে।

প্রতিবেদনে জোর দিয়ে বলা হয়েছে, ইরান এসব শর্ত মেনে নিলেও যুক্তরাষ্ট্র ও ইসরাইলি শাসকগোষ্ঠীর আগ্রাসনের হুমকি বহাল থাকবে।

বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত পরিকল্পনার লক্ষ্য সমস্যা সমাধান নয় বরং যুদ্ধের মাধ্যমে যেসব লক্ষ্য অর্জন করতে পারে নি, আলোচনার মাধ্যমে তা আদায়ের চেষ্টা।

অন্যদিকে, ইরান যে-কোনো আলোচনা শুরু করার আগে ৫টি আস্থা সৃষ্টিকারী পূর্বশর্ত পূরণের কথা বলেছে। শর্তগুলো হলো:

১. সব ফ্রন্টে, বিশেষ করে লেবাননে যুদ্ধের অবসান

২. ইরানবিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহার

৩. ইরানের অবরুদ্ধ অর্থ মুক্ত করা

৪. যুদ্ধজনিত ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ প্রদান

৫. হরমুজ প্রণালির ওপর ইরানের সার্বভৌম অধিকার স্বীকার করা।#

পার্সটুডে