মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

English

আরাকচি বলেছেন: আবার যুদ্ধের ময়দানে ফিরলে এবার আরও বড় বড় চমক থাকবে

পোস্ট হয়েছে: মে ২০, ২০২৬ 

news-image

তেহরান – ইরনা: পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনীই বিশ্বের প্রথম বাহিনী যারা অত্যাধুনিক ও বহুল আলোচিত F-35 যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তিনি জোর দিয়ে বলেন, নিশ্চিত থাকুন যদি আবার যুদ্ধক্ষেত্রে ফেরা হয়, তাহলে সেখানে আরও অনেক বড় চমক থাকবে।

ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, সাইয়্যেদ আব্বাস আরাকচি বুধবার ভোরে (আজ)  ৩০ ওরদিবেহেশ্ত ১৪০৫ (ইরানি সাল)  এক্স (সাবেক টুইটার)-এ লিখেছেন: ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর কয়েক মাস পর মার্কিন কংগ্রেস স্বীকার করেছে যে, বিলিয়ন ডলার মূল্যের বহু যুদ্ধবিমান ধ্বংস হয়েছে।

তিনি আরও বলেন: এখন আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়েছে যে, আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনীই বিশ্বের প্রথম বাহিনী যারা অত্যাধুনিক ও বিখ্যাত F-35 যুদ্ধবিমান ভূপাতিত করেছে।

আরাকচি বলেন: আমরা যে শিক্ষা অর্জন করেছি এবং যে জ্ঞান পেয়েছি, তা দিয়ে নিশ্চিত থাকুন যদি আবার যুদ্ধক্ষেত্রে ফিরতে হয়, তাহলে সেখানে আরও অনেক বড় চমক অপেক্ষা করবে।

সূত্র: ইরনা